ইন্টারভিউ বোর্ডে করা কিছু অদ্ভুত প্রশ্ন ও উত্তর


ইন্টারভিউ বোর্ডে কখনো কখনো অদ্ভুত কিছু প্রশ্ন করা হয়, যা প্রার্থীদের কনফিউজড করে দেয়! আপাতদৃষ্টিতে হাস্যকর শোনালেও আসলে এই ধরণের প্রশ্ন গুলো করা হয় ক্যান্ডিডেট'দের আইকিউ টেস্ট করার জন্য। তেমন কিছু নমুনা প্রশ্ন-উত্তর নিচে- হয়তো কোনদিন আপনাদের কাজে লেগেও যেতে পারে।

#প্রশ্নঃ কোন মাসে মানুষ সবচেয়ে কম ঘুমায়?
#উত্তরঃ ফেব্রুয়ারি মাস। কারণ এই মাসের দিন সবচেয়ে কম, তাই স্বাভাবিক ভাবেই এইমাসে কম ঘুমায় মানুষ।

#প্রশ্নঃ চীনের মানুষ জাপানের মানুষের থেকে বেশি খায় কেনো?
#উত্তরঃ খুবই সহজ, কারণ জাপানের থেকে চীনের জনসংখ্যা অনেক বেশি।

#প্রশ্নঃ পাশাপাশি তিনটি ঘর আছে, তার মধ্যে একটি ঘরে তোমায় ঢুকতে হবে। প্রথম ঘরের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলছে। দ্বিতীয় ঘরে বন্দুক হাতে অপেক্ষা করছে একদল হিংস্র ডাকাত, আর তৃতীয় ঘরে আছে পাঁচটা সিংহ, যারা তিন বছর ধরে কিছুই খায়নি। তাহলে এবার বলো কোন ঘরটা তোমার জন্য নিরাপদ?
#উত্তরঃ খুবই সোজা। আমার জন্য তৃতীয় ঘরটাই নিরাপদ। কারণ তিন বছর না খেয়ে সিংহগুলো নিশ্চয়ই আর বেঁচে নেই।

#প্রশ্নঃ এভারেস্ট আবিষ্কার হওয়ার আগে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কি ছিল?
#উত্তরঃ এভারেস্টই হবে, শুধু তখনো আবিষ্কার হয়নি।

#প্রশ্নঃ এমন কি জিনিস যা আমরা খাওয়ার জন্য কিনি, কিন্তু খাওয়া হয় না?
#উত্তরঃ খাওয়ার প্লেট।

#প্রশ্নঃ একটি মুরগীর ডিম পাকা ঘরের কংক্রিটের মেঝেতে ফেলা হল কিন্তু ভাঙলনা কেন?
#উত্তরঃ কংক্রীটের মেঝে এতটাই মজবুত যে সামান্য ডিমের আঘাতে ভাংবে না।

লিখেছেন: অপু হাসান ভাই 

0/Post a Comment/Comments

أحدث أقدم