#প্যাটার্ন তৈরির পাঁচটি ম্যাটেরিয়াল এর নাম লিখ।।(ভর্তি পরীক্ষা ৯৮-৯৯)
অথবা, প্যাটার্ন তৈরি ব্যবহৃত হয় এরূপ তিনটি দ্রব্যের নাম লিখ।(ভর্তি পরীক্ষা ৮৮-৮৯)
পাঁচটি / তিনটি প্যাটার্ন ম্যাটেরিয়াল এর নাম নিম্নে দেওয়া হলােঃ
১) কাঠ
২) প্লাস্টিক
৩) মোম
৪) প্লাস্টার
৫) কাগজ
৬) সিমেন্ট
৭) রাবার
৮) বিভিন্ন ধাতু (যেমন- অ্যালুমিনিয়াম ,পিতল ইত্যাদি)
#মাস্টার প্যাটার্ন কী?
মাস্টার প্যাটার্ন:ধাতব প্যাটার্ন প্রস্তুত করার আগে প্রথমে সেই প্যাটার্নের কাঠের প্যাটার্ন তৈরি করা হয়। এই কাঠের প্যাটার্নকে মাস্টার প্যাটার্ন বলে। কাঠের প্যাটার্নে ধাতৰ প্যাটার্নের দ্বিগুন সংকোচন এলাউন্স যুক্ত করা হয়। এছাড়াও অন্যান্য এলাউন্স যেমন- উত্তোলন, মেশিনিং,নড়াচড়া ইত্যাদির জন্য এলাউন্স যুক্ত করা হয়।
#প্যাটার্ন এলাউন্স কী?।(ভর্তি পরীক্ষা ৯৭-৯৮)
প্যাটার্ন এলাউন্স:প্যাটার্ন তৈরির সময় যে বাড়তি অংশ রাখা হয় তাকে প্যাটার্ন এলাউন্স বলে। ধাতব পদার্থ গলিত অবস্থা হতে জমাট বাধলে সংকোচিত হয় ফলে উৎপন্ন ঢালাই বস্তু আকারে ছােট হয়ে যায় তাই সঠিক আকৃতির বস্তু উৎপাদনের জন্য প্যাটার্নে বাড়তি অংশ রাখা হয়। এছাড়া অন্যান্য কিছু কারণেও প্যাটার্নে এলাউন্স রাখা হয়।
#প্যাটার্ন তৈরিতে যেসব এলাউন্স যোগ করা হয় তাদের চারটির নাম লিখ।(ভর্তি পরীক্ষা ৮৯-৯০;৯০-৯১;৯১-৯২)
প্যাটার্নে সাধারনতঃ পাঁচ প্রকার এলাউন্স রাখা হয়:
১) সংকোচন এলাউন্স (Shrinkage allowance)
২) ফিনিশিং এলাউন্স (Finishing allowance)
৩) ড্রাফট বা ট্যাপার এলাউন্স(Draft allowance)
৪) র্যাপিং বা শেকিং এলাউন্স(Shaking allowance)
#ড্রাফট কি?প্যাটার্নে কেন ড্রাফট ব্যবহার করা হয়?(ভর্তি পরীক্ষা ৯১-৯২)
ড্রাফট:প্যাটার্নের খাড়া হলে ট্যাপার আকৃতির যে বাড়তি অংশ থাকে তাকে ড্রাফট বলে।
মােল্ড হতে প্যাটার্নকে উত্তোলন করার সময় মােল্ড গর্তের কিনারা ভেঙ্গে যেতে পারে। সুতরাং মােল্ড এর ক্ষতি সাধন না করে সহজে মােল্ড হতে প্যাটার্নকে উত্তোলন করার জন্য ড্রাফট দেওয়া হয়।
# টীকা লিখঃ
১)সংকোচন এলাউন্স,
২) ফিনিসিং এলাউন্স/ মেশিনিং এলাউন্স,
৩) ড্রাফট এলাউন্স, এবং
৪) র্যাপিং এলাউন্স
সংকোচন এলাউন্স:
ঢালাই বস্তু ঠান্ডা হলে সংকোচনের কারণে ছােট হয়ে যায়। তাই প্যাটার্ন উৎপন্ন দ্রব্যের চেয়ে আকারে বড় করে তৈরি করা হয়। প্যটার্নের এই বাড়তি অংশকেই সংকোচন এলাউন্স বলে। বিভিন্ন ধাতুর ক্ষেত্রে সংকোচন এলাউন্স বিভিন্ন হয়ে থাকে।
ফিনিসিং এলাউন্স/ মেশিনিং এলাউন্স:
ঢালাই বস্তুর তল অমসৃণ হয় | তাই একে মেশিনিং করার প্রয়োজন পড়ে |সুতরাং মেশিনিং এর জন্য প্যাটার্নে যে এলাউন্স রাখা হয় তাকে মেশিনিং এলাউন্স অথবা ফিনিসিং এলাউন্স বলে।
ড্রাফট এলাউন্স:
মোল্ড হতে প্যাটার্নকে উত্তোলন করার সময় মােল্ড গর্তের কিনারা ভেঙ্গে যেতে পারে। এই জন্য প্যাটার্নের খাড়া হতে ট্যাপার আকৃতির যে বাড়তি অংশ থাকে তাকে ড্রাফট এলাউন্স বলে।
Draft Values for the pattern:
র্যাপিং বা শেকিং এলাউন্স:
মােল্ড হতে প্যাটার্নকে উঠানাের সময় নড়াচড়ার কারণে মােল্ড কিছুটা বড় হয়ে যায় এবং এর জন্য ঢালাই বস্তু আকারে বড় হয়ে যায়। এই অসুবিধা দুর করার জন্য প্যাটার্ন আকারে কিছুটা ছােট রাখা হয়। একে র্যাপিং বা শেকিং এলাউল বলে।
#পজিটিভ, নেগেটিভ এবং জিরো এলাউন্স বলতে কি বুঝ?
পজিটিভ এলাউন্স:
গলিত ধাতু ঠাণ্ডা হলে সংকোচন ঘটে। এ সংকোচনের কারণে প্যাটার্নে যে এলাউন্স রাখা হয়, তাকে পজিটিত এলাউন্স বলে। একে সংকোচন এলাউন্সও বলে।
নেগেটিভ এলাউন্স:
ছিদ্র ধরনের মাপ হলে তা ছােট নেওয়া হয়। একে নেগেটিভ এলাউন্স বলে।
জিরো এলাউন্স: ঢালাইয়ের যে সকল অংশের মাপের সামান্য তারতম্যের জন্য এলাউন্স রাখা হয় না, তাকে জিরো এলাউন্স বলে।
#স্যান্ড কাস্টিং এর জন্য তৈরি প্যাটার্নে যেসব এলাউন্স রাখা হয় তাদের তিনটি নাম লিখ।(ভর্তি পরীক্ষা ৮৭-৮৮)
স্যান্ড কাস্টিং এর জন্য তৈরি প্যাটার্নে যেসব এলাউন্স রাখা হয় সেগুলাে হলাে:
১. সংকোচন এলাউন্স ,
২. মেশিনিং এলাউন্স, এবং
৩. দ্রাফট বা টেপার এলাউস।
#ফিলেট কী?কেন ব্যবহার করা হয়? (ভর্তি পরীক্ষা ১১-১২)
ফিলেট: সকল ধরনের প্যাটার্নে ভিতরের দিকের ধারালাে কোণা গুলো পরিহার করা উচিৎ। এই জন্য দুইটি তলের ছেদবিন্দুর কোণাকে গােলাকার করতে যে পদার্থ ব্যবহার করা হয়, তাকে ফিলেট বলে।
ফিলেট ব্যবহারের কারণ:
১)গর্তে গলিত বাহু সহজে প্রবাহিত করতে ফিলেট সাহায্য করে,
২)ভিতরের দিকের কলারের ঢালাইকে মজবুত করে।
#কয়েকটি ফিলেট মেটেরিয়ালস এর নাম লিখ |
ফিলেট মেটেয়ালস:
কাঠ, চামড়া, মােম, প্লাস্টিক, ফাইবার বা ধাতব পদার্থ দ্বারা ফিলেট তৈরি করা হয়।চামড়ার তৈরি ফিলেটের স্থায়ীত্ব বেশী ।

إرسال تعليق