তার ও ক্যাবলের মধ্যে পার্থক্য সমূহ | Differences between Wire and Cable

ক্যাবল ও তারের মধ্যে পার্থক্য জানার আগে ,এক খেই বিশিষ্ট তারের চেয়ে বহু খেই বিশিষ্ট তারের সুবিধা জেনে নেই -

১। বহু খেই বিশিষ্ট তার নমনীয় হয়। সামান্য বাঁকালেও এটার কোন ইনসুলেশন নষ্ট হয় না। তাছাড়া সহজে মাটিতে পাতানাে যায় এবং তুলনামূলকভাবে এক হারা ( খেই) তারের চাইতে বহু খেই বিশিষ্ট তার ব্যবহার করা সুবিধা জনক।

২। বহু খেই বিশিষ্ট তারের সংযোেগ খুব শক্ত ও দীর্ঘস্থায়ী হয়।

৩। এক খেই বিশিষ্ট তার ওভার হেড লাইনে কম্পনের ফলে ভেঙ্গে যেতে পারে,কিন্তু বহু খেই বিশিষ্ট তার কখনও কম্পনের ফলে ভেঙ্গে যায় না।

৪। বহু খেই বিশিষ্ট তারের ইনসুলেশন খুব মজবুত হয়। '

৫। বহু খেই বিশিষ্ট তারের মধ্যে তৈল ভর্তি থাকে যা ক্যাবলকে ঠান্ডা এবং ইনসুলেটেড করে রাখে (যেমন: আন্ডার গ্রাউন্ড ক্যাবল)।



তার ও ক্যাবলের মধ্যে পার্থক্য সমূহ:
      

বৈদ্যুতিক তার

বৈদ্যুতিক ক্যাবল

১|ইনসুলেশন আবরণহীন কন্ডাকটরকে বৈদ্যুতিক তার বলে ।

১| ইনসুলেশন দেয়া বৈদ্যুতিক তারকে ক্যাবল বলে।

২. বৈদ্যুতিক তার নিরেট (সলিড) অথবা রজ্জু (স্ট্রান্ডেড) উভয় হতে পারে ।

২| ক্যাবল প্রায় ক্ষেত্রেই স্ট্রান্ডেড (রজ্জু) হয়।

৩|তারের ইনসুলেশন রক্ষাকারী ধাতব আবরণ থাকে না।

৩| ক্যাবলে ইনসুলেশনের উপর আবারও ভারী ইনসুলেশন অথবা ইনসুলেশন রক্ষাকারী ধাতব আবরণ থাকে।

৪।নগ্ন বৈদ্যুতিক তার ব্যতীত হালকা ইনসুলেশন যুক্ত বৈদ্যুতিক তার সাধারণত নিম্ন  এবং মাঝারি  ভােল্টেজের (৩৩ কেভি) জন্য ব্যবহৃত হয়।

৪। ক্যাবল মাঝারি এবং উচ্চ ভােল্টেজের জন্য ব্যবহৃত হয়।

৫| তারে আর্মারিং থাকে না।

৫। ক্যাবলে আর্মারিং থাকে থাকে। 

৬|কারেন্ট বহন ক্ষমতা তুলনামূলকভাবে কম।

৬| কারেন্ট বহন ক্ষমতা বেশি।

৭। তার বিদ্যুৎ উৎপাদন, পরিবর্তন (জেনারেটর,ট্রান্সফরমার, মােটর ),পরিবহন ও বিতরণে ওভারহেড লাইনে ব্যবহৃত হয়। 

৭। ক্যাবল বিদ্যুৎ পরিবহন ও বিতরণে ওভারহেড ও আন্ডার গ্রাউন্ড লাইনে ব্যবহৃত হয়। 

৮| একই পরিমাণ কারেন্ট বহন ক্ষমতার ক্যাবলের  তুলনায় তারের দাম কম। 

৮। একই পরিমাণ কারেন্ট বহন ক্ষমতার ক্যাবলের দাম তারের চেয়ে বেশি।


৯।লাইনে তার ব্যবহারে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটার আশঙ্কা বেশি থাকে।

৯। লাইনে ক্যাবল ব্যবহারে বৈদ্যুতিক দুর্ঘটনা কম ঘটে। 

0/Post a Comment/Comments

أحدث أقدم