ট্রান্সফরমার ও ট্রান্সফরমারের শ্রেণীবিভাগ | Transformer and Classification of Transformer

ট্রান্সফরমার: ট্রান্সফরমার এমন একটি ইলেকট্রিক্যাল স্ট্যাটিক ডিভাইস যার সাহায্যে ফ্রিকুয়েন্সি এবং পাওয়ারের পরিবর্তন না করে কয়েল দ্বয়ের মধ্যে কোনরূপ বৈদ্যুতিক সংযােগ ছাড়াই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন উপায়ে বৈদ্যুতিক এনার্জী এক বর্তনী হতে আরেক বর্তনীতে স্থানান্তরিত করা যায়।
তৈলে নিমজ্জিত স্বাভাবিক বা ন্যাচারাল কুলিং ট্রান্সফরমার

ট্রান্সফরমারের দুইটি ওয়াইণ্ডিং থাকে। যথা– প্রাইমারী ওয়াইণ্ডিং ও সেকেণ্ডারী ওয়াইণ্ডিং। ট্রান্সফরমার-এর ওয়াইণ্ডিং দুইটিতে ইলেকট্রিক্যালী সংযােগ থাকে না। কিন্তু ম্যাগনেটিক্যালী সংযােগ থাকে। ট্রান্সফরমার ল্যামিনেটেড আয়রণ কোরের সমন্বয়ে গঠিত । এই আয়রণ কোরগুলি সিলিকন স্টীলের হয়ে থাকে। ট্রান্সফরমার-এর অনেক সুবিধা আছে। এর মধ্যে কোন ঘুরন্ত অংশ নাই। কাজেই রক্ষণাবেক্ষণের খরচ অনেক কম এবং কার্যদক্ষতা অনেক বেশি। একটি ট্রান্সফরমার-এর কার্যদক্ষতা ৯৯% পর্যন্ত হতে পারে। ছোট ছোট ট্রান্সফরমারের রেটিং (RATING) ওয়াট এবং বড় বড় ট্রান্সফরমার-এর রেটিং KVA ও MVA তে হয়ে থাকে।

শ্রেণী বিভাগ:কোর, কয়েল, আকার আকৃতি, শীতলীকরন এবং ব্যবহারের উপর ভিত্তি করে ট্রান্সফরমার বিভিন্ন প্রকার হয়ে থাকে। 

(ক) কার্যপ্রণালী অনুযায়ী:

১। স্টেপ আপ ট্রান্সফরামর (Step up Transformer)
২। স্টেপ ডাউন ট্রান্সফরমার (Step down Transformer) 

(খ) কোরের গঠন অনুসারে:

১। কোর টাইপ ট্রান্সফরমার (core type Transformer) 
২। শেল টাইপ ট্রান্সফরমার (shell type Transformer) 
৩। স্পাইরাল কোর টাইপ ট্রান্সফরমার (spiral core type Transformer)

(গ) ব্যবহার বা প্রয়ােগ অনুসারে:

১। পাওয়ার ট্রান্সফরমার (Power Transformer) 
২। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার (Distribution Transformer) 
৩। অটো ট্রান্সফরমার (Auto Transformer)
৪। ইনস্টুমেন্ট ট্রান্সফরমার (InstrumentTransformer) 

ইনস্টুমেন্ট ট্রান্সফরমার আবার দুই ধরনের :

(i) কারেন্ট ট্রান্সফরমার
(ii) পটেনশিয়াল ট্রান্সফরমার। 


(ঘ) শীতলীকরন পদ্ধতি অনুসারে:

১। স্বাভাবিক বা ন্যাচারাল কুলিং ট্রান্সফরমার (Natural cooled Transformer) 
২। উচ্চ চাপযুক্ত বাতাস দ্বারা কুলিং ট্রান্সফরমার (Forced Air cooled Transformer) 
৩| তৈলে নিমজ্জিত সেলফ কুলিং ট্রান্সফরমার (Oil filled self cooled Transformer)
৪|তৈলে নিমজ্জিত পানি দ্বারা কুলিং ট্রান্সফরামর (Oil filled water cooled Transformer)

(ঙ) স্থাপন প্রণালীর উপর ভিত্তি করে:

১। ইনডাের টাইপ ট্রান্সফরমার (Indoor typy Transformer) 
২। আউটডাের টাইপ ট্রান্সফরমার (Outdoor type Transformer) 
৩। পােল মাউন্টেড ট্রান্সফরমার (pole mounted Transformer)
৪। আন্ডার গ্রাউন্ড ট্রান্সফরমার (Under ground Transformer) 

(চ) ফ্রিকুয়েন্সি অনুযায়ী:

১। অডিও ফ্রিকুয়েন্সি ট্রান্সফরমার (Audio frequency Transformer)
২। রেডিও ফ্রিকুয়েন্সি ট্রান্সফরমার (Radio frequency Transformer) 

(ছ) ফেজের সংখ্যার উপর ভিত্তি করে:

১। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার (1-Transformer) 
২। পলি ফেজ ট্রান্সফরমার (Poly phase Transformer)

ট্রান্সফরমারের প্রাইমারি ও সেকেন্ডারি ওয়াইণ্ডিং (Primary and Secondary Winding of Transformer):

প্রাইমারী ওয়াইণ্ডিং(Primary Winding):যে ওয়াইণ্ডিং এ অল্টারনেটিং ফ্লাক্স উৎপন্ন হয় তাকে প্রাইমারী ওয়াইণ্ডিং বলে। কিংবা যে ওয়াইণ্ডিং বিদ্যুৎ সরবরাহ লাইনের সংগে সংযুক্ত করা হয় তাহাকেও প্রাইমারী ওয়াইণ্ডিং বলে। |


সেকেণ্ডারী ওয়াইণ্ডিং(Secondary Winding):যে ওয়াইণ্ডিং এ অল্টারেনিটং ফ্লাক্সের দ্বারা ভােল্টেজ উৎপন্ন হয় তাহাকে সেকেণ্ডারী ওয়াইণ্ডিং বলে। অর্থাৎ যে ওয়াইণ্ডিং টি গ্রাহককে বৈদ্যুতিক শক্তি সরবরাহ করে থাকে তাকে সেকেণ্ডারী ওয়াইণ্ডিং বলে।

0/Post a Comment/Comments

Previous Post Next Post