# ফাউন্ড্রী বলতে কি বোঝায়?
ফাউন্ড্রী:ফাউন্ড্রী বা ঢালাই হচ্ছে এক প্রকার ম্যানুফাকচারিং পদ্ধতি। এই পদ্ধতিতে গলিত ধাতু বস্তুর অনুরূপ ছাঁচে ঢেলে বস্তু উৎপাদন করা হয়।
অথবা ,ধাতু ঢালাই করার একটি জায়গা
অথবা ,এমন একটি স্থাপনা যেখানে ধাতব জিনিসগুলি ধাতু গলিয়ে এবং এটি ছাঁচে ফেলে তৈরি করা হয়।
#একজন মোল্ডারের হ্যান্ড টুলের তালিকা দাও।(ভর্তি পরীক্ষা ৯৪-৯৫) অথবা,মোল্ড তৈরিতে ছয়টি টুলের নাম লিখ।(ভর্তি পরীক্ষা ৯২-৯৩;৮৭-৮৮)
উত্তরঃফাউন্ড্রীতে ব্যবহৃত হ্যান্ড টুলসের নাম নিম্নে দেওয়া হলাে:
#প্যাটার্ন কি?।(ভর্তি পরীক্ষা ৯৩-৯৪)কত প্রকার ও কি কি? দশটি প্যাটার্নের নাম লিখ। চার প্রকার প্যাটার্নের নাম লিখ।।(ভর্তি পরীক্ষা ৯৮-৯৯;৯৯-২০০০)
প্যাটার্ন:প্যাটার্ন হচ্ছে কোন কিছু নমুনা বা মডেল। মডেলটিকে এমন ভাবে তৈরি করা হয় যাতে এর দ্বারা আর্দ্র বালিতে বা অনুরূপ দ্রব্যে ছাঁচ তৈরি করে গলিত ধাতু ঢালাই করে বস্তু তৈরি করা যায়।
প্যাটার্ন তৈরির পদার্থ অনুসারে প্যাটার্নকে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা যায়ঃ
।) ধাতব প্যাটার্ন: ঢালাই লােহা, অ্যালুমিনিয়াম, পিতল, হােয়াইট মেটাল ইত্যাদি দ্বারা তৈরি প্যাটার্ন।
।।)অধাতব প্যাটার্ন: কাঠ, প্লাস্টিক, মােম, প্লাস্টার, সিরামিক, সিমেন্ট, কাগজ, রাবার ইত্যাদির তৈরি প্যাটার্ন।
প্যাটার্নকে নিম্নলিখিত ভাবেও শ্রেণিতে ভাগ করা যায়:
১) সিংগেল পিচ প্যাটার্ন (Single piece pattern),
২) স্প্লীট প্যাটার্ন (Split pattem),
৩) ম্যাচ প্লেট প্যাটার্ন (Match plate pattern),
৪) কোপ এ্যান্ড ড্রাগ প্যাটার্ন (Cope and drag pate),
৫) গেটেড প্যাটার্ন (Gated pattem),
৬) লুজ পিস প্যাটার্ন (Loose piece pattem),
৭) সুইপ প্যাটার্ন (Sweep pattern),
৮) লেফট হ্যান্ড রাইট হ্যান্ড প্যাটার্ন (Left hand Right hand pattem),
৯) স্কেলিটন প্যাটার্ন (Skeleton pattern),
১০) শেল প্যাটার্ন (Shell pattem),
১১) বিল্টআপ প্যাটার্ন (Built up pattem),
১২) বক্সড আপ প্যাটার্ন (Boxed up pattern),
১৩) ল্যাগড আপ প্যাটার্ন (Lagged up pattem),
১৪) সেগমেন্টাল প্যাটার্ন (Segmental pattern),
১৫) ফলাে বোর্ড প্যাটার্ন (Follow board pattern).
#ভাল প্যাটার্নের কি কি গুণাবলী থাকা উচিত?
উত্তর: একটি ভাল প্যাটার্নের যেসব গুণাবলী থাকা উচিৎ সেগুলাে হলােঃ
১.ঢালাইয়ের আকার এবং আকৃতি নিশ্চিত করবে,
২.দামে সস্তা হতে হবে,
৩.রিপেয়ারেবল হতে হবে,
৪.ওজনে হালকা হতে হবে,
৫.ডিজাইন সহজ হতে হবে এবং আকার জটিল হবেনা,
৬. অধিক সামর্থ্য সম্পন্ন এবং দীর্ঘস্থায়ী হতে হবে, এবং
৭. মসৃণ সারফেস এবং ওয়্যার রেজিস্টেন্স গুণ থাকতে হবে।

إرسال تعليق