#মোল্ডিং স্যান্ড কাকে বলে?কত প্রকার ও কি কি?
মোল্ডিং স্যান্ড:
ঢালাই কারখানায় মোল্ডিং কাজে যে বালি ব্যবহার করা হয়, তাকে মোল্ডিং স্যান্ড বলে।
উৎস অনুসারে মোল্ডিং বালি দুই প্রকার:
১) প্রাকৃতিক বালি:নদী, নদীর তীর ইত্যাদি স্থান হতে পাওয়া যায়,
২) কৃত্তিম বালি:এই বালিতে কোন ক্লে থাকেনা।বাইন্ডার ও অন্যান্য প্রয়ােজনীয় দ্রব্য মিশিয়ে এই বালি তৈরি করা হয়।
ব্যবহার অনুসারে মােল্ডিং বালিকে নিম্নলিখিত ভাবে শ্রেণি বিভাগ করা যায়:
১. গ্রীন স্যান্ড (Green sand),
২. ড্রাই স্যান্ড (Dry sand),
৩.লোম স্যান্ড (Loam sand),
৪. ফেসিং স্যান্ড (Facing sand),
৫. ব্যাকিং স্যান্ড (Backing sand),
৬. সিস্টেম স্যান্ড (System sand),এবং
৭. পার্টিং স্যান্ড (Parting sand)।
#বিভিন্ন ধরনের মোল্ডিং ৰালির নাম লিখ। (ভর্তি পরীক্ষা ১৭-১৮)
অথবা, মোল্ড তৈরির কাজে ব্যবহৃত চারটি বালুর নাম লিখ।(ভর্তি পরীক্ষা৮৮-৮৯)।
উত্তর:মোল্ডিং কাজে ব্যবহৃত বালি গুলাে হচ্ছে:
১. গ্রীন স্যান্ড (Green sand),
২. ড্রাই স্যান্ড (Dry sand),
৩.লোম স্যান্ড (Loam sand),
৪. ফেসিং স্যান্ড (Facing sand),
৫. ব্যাকিং স্যান্ড (Backing sand),
৬. সিস্টেম স্যান্ড (System sand),এবং
৭. পার্টিং স্যান্ড (Parting sand)।
#টীকা লিখ:
১. গ্রীন স্যান্ড, ২. ড্রাই স্যান্ড, ৩.লোম স্যান্ড, ৪. ফেসিং স্যান্ড, ৫. ব্যাকিং স্যান্ড, ৬. সিস্টেম স্যান্ড, ৭. পার্টিং স্যান্ড
১. গ্রীন স্যান্ড:
ভিজা বালিকে গ্রীন স্যান্ড বলে।এটি সিলিকা বালির সাথে ১৮ হতে ৩০% মাটি এবং ৬ থেকে ৮% পানি মিশ্রিত করে তৈরি করা হয়।এটি সূক্ষ, নরম, হালকা এবং ছিদ্র বিশিষ্ট হয়ে থাকে। সাধারনত সহজ ধরনের ও মাঝারী আকারের ঢালাই দ্রব্য উৎপাদনে স্যান্ড ব্যবহূত হয়।
২. ড্রাই স্যান্ড:
আর্দ্রতা মুক্ত গ্রীন স্যান্ডকে ড্রাই স্যান্ড বলে। ড্রাই স্যান্ড অধিকতর তাপ সহ্যকারী। ডাই স্যান্ড দ্বারা তৈরি মোল্ডের ঢালাইয়ে পিন হােল জাতীয় ক্রটি থাকেনা। ড্রাই স্যান্ড বড় এবং ভারী ঢালাইয়ে ব্যবহার করা হয়।
৩.লোম স্যান্ড:
এই জাতীয় বালিতে ৫০ ভাগ মাটি থাকে। শুকালে এটি বেশ শক্ত হয়। এই প্রকার বালিতে ফায়ার ক্লে,গ্রাফ আঁশ জাতীয় দ্রব্য মিশানাে হয়।লোম স্যান্ড দ্বারা তৈরিকৃত মোল্ডে সাধারনত প্যাটার্ন ব্যবহার হয়না। এই বালি পানির সাথে মিশে পেস্টের মত তৈরি করা হয় এবং ইটের তৈরি কাঠামাের চতুর্দিকে প্লাস্টারের মত প্রলেপ দেওয়া য়। বাইন্ডিং ক্ষমতা বাড়ানাের জন্য গোবর জাতীয় সার এবং আঁশ জাতীয় দ্রব্য ব্যবহার করা হয়। এতে শতকরা ১৮ হতে ২০% আর্দ্রতা থাকে।
৪. ফেসিং স্যান্ড:
মোল্ডের যে তলগুলো গলিত ধাতুর সংস্পর্শে আসবে তাতে যে বালি ব্যবহার করা হয়, তাকে ফেসিং স্যান্ড বলে। নতুন মাটি এবং সিলিকা বালি দ্বারা এটি তৈরি করা হয়।
৫. ব্যাকিং স্যান্ড:
মোল্ডিং কাজে যে বালি একবার ব্যবহার করা হয়েছে তা জমা করে আবার ব্যবহার করা যায়। এই বালিকে ব্যাকিং স্যান্ড বলে।
৬. সিস্টেম স্যান্ড:
একবার ব্যবহৃত বালিকে পরিস্কার করে বাইন্ডার এবং বিশেষ বাইন্ডার মিশিয়ে এই বালি তৈরি করা হয়। এর শক্তি, পারমিয়াবিলিটি, এবং তাপ প্রতিরােধ ক্ষমতা ব্যাকিং স্যান্ড হতে বেশী। যেসব ঢালাই কারখানায় যান্ত্রিক উপায়ে মোল্ডিং করা হয় সেখানে এই বালি ব্যবহার করা হয়।
৭. পার্টিং স্যান্ড
মােল্ডের দুই অংশকে আলাদা রাখবার জন্য কোপ এবং ড্রাগের মধ্যবর্তী স্থানে কাদা মুক্ত সুন্দর দানা যুক্ত শুকনা বালি ছিটিয়ে দেওয়া হয়। একে পার্টিং স্যান্ড বলে।
#মোল্ডিং বালির রাসায়নিক উপাদানের শতকরা পরিমান লিখ।
উত্তরঃ মোল্ডিং বালির রাসায়নিক উপাদানের শতকরা পরিমান নিচের টেবিলে দেখানাে হলঃ
#মোল্ডিং বালির প্রধান উপাদান গুলো কি কি?
উত্তর:মোল্ডিং বালির উপাদান গুলো হচ্ছে:
১. সিলিকা
২. বাইরন্ডা : যেমন-চিটাগুড়, তিসির তৈল, রেজিন ইত্যাদি
৩. আর্দ্রতা
৪, অতিরিক্ত মোল্ডিং উপাদান: যেমন-গ্রাফাইট, কোক, কাঠের পা ইত্যাদি।
#মোল্ডিং বালির ধর্ম সমূহ কি কি?
অথবা,মোল্ডিং বালির আবশ্যকীয় গুণগুলো লিখ (ভর্তি পরীক্ষা ৯১-৯২)।অথবা, মোল্ডিং বালির ৪ টি ধর্ম লিখ।(ভর্তি পরীক্ষা ৯৮-৯৯)
উত্তর: ভাল মােভিং বালির নিম্ন লিখিত ধর্ম গুল থাকে:
১) পারমিয়াবিলিটি (Permiability)
২) কোহেসিভনেস(Cohesiveness)
৩) রিফ্রেকটরিনেস (Refractoreness)
৪) প্লাস্টিসিটি (Plasticity)
৫) ফ্লোয়েবিলিটি (Flowability)
৬) অ্যাডহেসিভনেস (Adhesivenes)
৭) রাসায়নিক প্রতিরােধ (Chemical resistivity)
৮) ভঙ্গুরতা
৯) সুক্ষতা (Fineness)
১০) স্থায়ীত্ব (Durability)
১১) বেঞ্চলাইফ (Bench life or useful life)
#গ্রীন স্ট্রেন্থ এবং ড্রাই স্ট্রেন্থ কী?মোল্ডিং বালির ভিজা ও শুষ্ক শক্তি বলতে কী বোঝায়?(ভর্তি পরীক্ষা ৯৪-৯৫)
ভিজা শক্তি (Green Strength): ভিজা অবস্থায় মোল্ডিং বালির যে সামর্থ্য তাকে গ্রীন স্ট্রেন্থ বলে। ভিজা মোল্ডিং বালির পারমিয়াবিলিটি দ্বারা গ্রীন স্ট্রেন্থ নির্ণয় কর।
শুষ্ক শক্তি (Dry strength):শুষ্ক অবস্থায় মোল্ডিং বালির যে সামর্থ্য তাকে ড্রাই স্ট্রেন্থ বলে।শুষ্ক
মোল্ডিং বালির পারমিয়াবিলিটি দ্বারা ড্রাই স্ট্রেন্থ নির্ণয় করা হয়।

Post a Comment