কম্পিউটারের বিবর্তন:চালর্স ব্যাবেজ নামে একজন ইংরেজ গণিতবিদ ১৮৩০ সালে প্রথম এনালগ কম্পিউটার আবিষ্কার করেন। এরপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘হাউয়ার্ড একিন একটি ম্যাকানিক্যাল কম্পিউটার তৈরি করেন। পরবর্তীতে ডিজিটাল কম্পিউটার আবিস্কৃত হয় যা ম্যাকানিক্যাল কম্পিউটারের থেকে ২০০ গুণ গতিসম্পন্ন এবং সেটি ধীরে ধীরে উন্নত হয়ে আজকের কম্পিউটার। লর্ড বায়রনের মেয়ে Lady Ada Augasta Byron পৃথিবীর প্রথম কম্পিউটার প্রােগ্রামটি তৈরি করেন। কম্পিউটার তৈরি করা হয়েছে গণনা করার জন্য। কম্পিউটার সৃষ্টির আগে বিভিন্ন বিজ্ঞানী গণনার জন্য বিভিন্ন গণনা যন্ত্র আবিষ্কার করেন। তারই ফলাফল হিসাবে আজকের উন্নত কম্পিউটার।
খ্রিস্টপূর্ব ৫০০ বছর থেকে ২০১৫-এর মধ্যে কম্পিউটারের ধারাবাহিক অগ্রগতি:
খ্রিস্টপূর্ব ৫০০ (500BC): চীনে ABACUS নামে এক ধরনের গণনা যন্ত্র ব্যবহার করা হতাে। এরপর কাছাকাছি একটি যন্ত্র ব্যবহার শুরু হয় জাপানে এটির নাম Soroban। চিনের ABACUS-এর উপরের দিকে ২টি সারি এবং Soroban এর উপরের দিকে ১টি সারি বিদ্যামান । Soroban এর উপরের সারিকে বলে Heaven এবং নিচের ৪টি সারিকে বলে Earth,এই যন্ত্র এখনও চিন, জাপান ও রাশিয়াতে ব্যবহৃত হয়। এটি যােগ ও বিয়ােগ করতে পারে।
1617:John Napier সৃষ্টি করেন logarithms. এতে মােট নয়টি করে সারিতে গাণিতিক সংখ্যা আড়াআড়ি সাজানাে হতাে। এটিকে বলা হয় NAPIER’S BONES. এটি গুণ ও ভাগ করতে সক্ষম। এটি ১৭ শতাব্দীর শুরু থেকে ১৯ শতাব্দীর শেষ পর্যন্ত চলতে থাকে ।
1642: ফ্রেঞ্চ গণিতবিদ Blaise Pascal আবিষ্কার করেন Pascal's Calculator বা PASCALINE. এটি পৃথিবীর প্রথম ক্যালকুলেটর।
1822:ব্রিটিশ গণিতবিদ Charles Babbage আবিষ্কার করেন Differential Engine. তাকেই কম্পিউটারের জনক বলা হয়।
1842:Charles Babbage আবারও আবিষ্কার করেন Analytical Engine. এটি ছিল সম্পূর্ণ অটোমেটিক এবং সব ধরনের গাণিতিক কাজে সক্ষম। এটি প্রােগ্রাম সংরক্ষণ করতে পারতাে এবং Instruction মেনে চলতে পারতাে। এটিতেই প্রথম 0 এবং 1 বাইনারি সিস্টেম ব্যবহার করা হয় । Charles Babbage এর বান্ধবী এবং বিখ্যাত কবি Lord Byron এর মেয়ে Lady Ada Augasta Byron এই বাইনারি ইনস্ট্রাকশন এর সূচনা করেন। তাকেই পৃথিবীর প্রথম প্রােগ্রামের বলা হয় ।
1889:বিদ্যুৎ দ্বারা চালিত প্রথম মেশিন হচ্ছে HOLLERITH MACHINE. এটি আবিষ্কার করেন HERMAM HOLLERITH. এটিতে একটি মেশিন ডাটা রেকর্ডিং করতাে এবং অন্য মেশিন রেকর্ড করা ডাটা ক্যালকুলেশন করতাে। এই মেশিনে নাম্বার এবং Text উভয়ই পড়তে পারতাে। এটিতেই প্রথম PuncheDcard ব্যবহার করা হয়। এটির অপর নাম Tabulating Machine.
1930:হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের Howard Aiken ও IBM (International Business Machine) যৌথভাবে প্রথম ইলেকট্রিক্যাল কম্পিউটার আবিষ্কার করেন। এটির নাম ছিল MARK-1. এখান থেকেই শুরু হয় প্রথম প্রজন্মের কম্পিউটার।
1936:Dr. JOHN ATANASOFF এবং JOHN BERR 0Y আবারও কম্পিউটারকে উন্নত করেন। তাদের। | কম্পিউটারের নাম ছিল ABC (Atanasoff Berry Computer) কম্পিউটার।
1943:দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানদের কোড ভাঙার জন্য একটি ইলেকট্রিনিক কম্পিউটার আবিষ্কার করেন ব্রিটিশ বিজ্ঞানী ALAN TURING CÖLOSSUS. ১৯৭০ সালের পরে এটির ব্যাপারে জানা যায় ।
1943: J. Presper Eckert এবং John Mauchly ENIAC আবিস্কার করেন (Electronic Numerical Integrator AnDcalculator) এটিই সাধারণের উদ্দেশ্যে প্রথম ডিজিটাল কম্পিউটার। এটির ওজন ছিল 30 টন। এটিতে 18000 ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়েছিল । এটি 30 থেকে 50 ফুট জায়গা নিত এবং 160 কিলােওয়াট শক্তি লাগতাে।
1951:এই সময় পর্যায়ক্রমে আসে EDVAC (Electronic Discrete Variable Automatic Computer), EDSAC (Electronic Delay Storage Automatic Computer) 47UNIVAC (Universal Automatic Computer) বাজারে আসে। এটি বাণিজ্যিক ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার।
1953: বাণিজ্যিকভাবে প্রথম সফল কম্পিউটার হচ্ছে IBM-650 মডেল। প্রথমে এটি মাত্র 50টি তৈরি করা হলেও পরে আবারও 1000 এর বেশি তৈরি করে বাজারে ছাড়ে IBM কোম্পানি।
1957:John Backjar আবিষ্কার করেন প্রােগ্রামিং ল্যাঙ্গুয়েজ FORTRAN (Formula Translation).
1958:Jack Kilby আবিষ্কার করেন IntegrateDcircuits (IC), যা কিনা বিদ্যুৎ প্রবাহের গতিপথের এক পরিপূর্ণ রূপ আবিষ্কার হয় এবং বদলে যায় কম্পিউটার প্রজন্মের। কম্পিউটার হয়ে উঠে অধিক গতি ও মেমােরি সম্পন্ন।
1960:Dr. Grass Hopper আবিষ্কার করেন বিজনেস অ্যাপলিকেশন ল্যাঙ্গুয়েজ COBOL.
1965:Dr. John Kamony আবিষ্কার করেন উন্নত প্রােগ্রামিং ল্যাঙ্গুয়েজ BASIC এবং প্রথম Mini Computer এর আবিষ্কার হয়।
1969:আবির্ভাব ঘটে অপারেটিং সিস্টেম Linux ও Unix এর ।
1971:Intel COrporation এর Dr. Tade Haff কম্পিউটার চিপ এর উন্নতি সাধন করেন। বাজারে আসে Intel4004 চিপ । পৃথিবীর প্রথম মাইক্রোপ্রসেসর এটি। এটি ছিল একটি চার বিটের মাইক্রোপ্রসেসর । শুরু হয় মাইক্রো কম্পিউটারের পথচলা।
1975: ইথারনেটের মাধ্যমে প্রথম LAN (Local Area Network) চালু হয়।
1976: Steve Jobs এবং Steve Oiesniak প্রথম Apple কম্পিউটার বাজারে আনেন।
1978:বাজারে আসে ইন্টেল উদ্ভাবিত 8086 মাইক্রোপ্রসেসর। এটি ছিল একটি আট বিটের মাইক্রোপ্রসেসর ।
1979:VISICALC-নামে প্রথম স্প্রেডশীট প্রােগ্রাম বাজারে আনেন- Bob Frankstune এবং Dan Bricklin.
1980:Ms-Dos এর সাফল্য পান Bill Gates. IBM ও Microsoft একসাথে কাজ করে ছিলেন।
1981: IBM PC প্রথম বাজারে আসে।
1982: বাজারে COMPAQ কোম্পানি PC নিয়ে প্রবেশ করেন।
1983: বাজারে আসে স্প্রেডশীট LOTUS-123.
1984 :Hewlet Packared (HP) প্রথম বাজারে লেজার প্রিন্টার আনেন।
1987 :উন্নত প্রযুক্তির 80386 প্রসেসর বাজারে আসে।
1988: ইন্টেল বাজারে অধিক শক্তির প্রসেসর 486 (80486) বাজারে আনেন।
1992: মাইক্রোসফট উইন্ডােজ 3.1 বাজারে আসে।
1993:Mark Enderson একটি গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার Mosaic আবিষ্কার করেন। তিনি Netscape Communications CÖporation এর সাথে যুক্ত হন।
1994:Mark Enderson এবং Jim Clark আবিষ্কার করেন Netscape Navigator 1.0.
1995:বাজারে আসে পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম Windows 95.
1997:মাইক্রোসফটের উইন্ডােজ এক্সপােরার ইন্টারনেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । Pentium II প্রসেসর আবিষ্কার হয়।
1998:মাইক্রোসফট উইন্ডােজ ৯৮ বাজারে আসে। ইন্টরনেটের জন্য আসে নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার।
1999:ইন্টেল বাজারে আনে Pentium III প্রসেসর। মাইক্রোসফট আনে Office 2000,
2000:বাজারে আসে উইন্ডােজ 2000 অপারেটিং সিস্টেম। 1.4GHz গতির প্রেন্টিয়াম-4 মেশিন এবং Windows ME নামে আরেকটি ভার্সন।
2001: উইন্ডােজ XP-র আবিষ্কার হয়। বাজারে আসে e-books.
2002: Microsoft.net বাজারে আসে । DVD রাইটারও বাজারে আসে।
2003: WiFi (Wireless fidelity) এবং Bluetooth বাজারে আসে। PC-র সাথে যুক্ত হয় Mobile Phone.
2004: LCD মনিটর অ্যাপলের iMac G-5, iPod বাজারে আসে।
2005: অ্যাপল i-Pod বাজারে আসে।
2006: বাজারে আসে সর্বশেষ অপারেটিং সিস্টেম Windows Vista
2010:বাজরে আসে Office -2010 এবং core to due, Duel Core ও Quad core মাইক্রো প্রােসেসর ।
2015: বাজরে আসে Office -2013 এবং Windows 10
Post a Comment