প্রােটেকটিভ ডিভাইস (Protective Device) : শর্ট-সার্কিট, ওভারলােড বা অন্য কোন কারণে প্রবাহিত অতিরিক্ত কারেন্ট থেকে সার্কিট বা তদসংলগ্ন যন্ত্রপাতিকে রক্ষা করার উদ্দেশ্যে বৈদ্যুতিক সার্কিটে যে যন্ত্র বা ডিভাইস ব্যবহার করা হয় তাকে প্রােটেকটিভ ডিভাইস বা রক্ষণ যন্ত্র বলে। প্রােটেকটিভ ডিভাইস ব্যবহার না করা হলে, কোন কারণে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে সার্কিট এবং তদসংলগ্ন যন্ত্রপাতি গরম হয়ে পুড়ে যেতে পারে।
সাধারণত দুই ধরনের প্রােটেকটিভ বা সেফটি ডিভাইস ব্যবহার হয়।যেমন-
১) ফিউজ (Fuse)
২) সার্কিট ব্রেকার (Circuit Breaker)
১) ফিউজ (Fuse) : ফিউজ এমন একটি পরিবাহী উপাদান যা একটি নির্দিষ্ট পরিমাণ কারেন্ট প্রবাহের ফলে গলে গিয়ে বা পুড়ে গিয়ে সার্কিটের তার এবং তদ্সংলগ্ন যন্ত্রপাতিকে অতিরিক্ত কারেন্টের প্রভাবে পুড়ে যাওয়া থেকে রক্ষা করে। ফিউজ পুড়ে গিয়ে সার্কিটের যন্ত্রপাতিসমূহকে সার্কিট থেকে বিচ্ছিন্ন করে দেয়, ফলে ঐ রাস্তায় আর কারেন্ট প্রবাহিত হতে পারে না। সার্কিটে সর্বদাই পজেটিভ লাইনে বা ফেজ তারে ফিউজ লাগাতে হয়। সীসা, টিন, সীসা ও টিন মিশ্রিত সংকর ধাতু, কলাই করা তামা এবং এ্যালুমিনিয়াম ফিউজের উপাদান হিসাবে ব্যবহৃত হয়।

২) সার্কিট ব্রেকার (Circuit Breaker) : সার্কিট ব্রেকার এক ধরনের বিশেষ সুইচ, যার মাধ্যমে সার্কিটের স্বাভাবিক এবং অস্বাভাবিক উভয় অবস্থায়ই সার্কিটকে অন বা অফ করা যায়। সার্কিটে কোন কারণে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয়ভাবে অফ হয়ে সার্কিটকে ব্রেক বা বিচ্ছিন্ন করতে পারে কিন্তু ক্রটিমুক্ত করার পর সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয়ভাবে সার্কিটকে পুনঃসংযােগ দিতে পারে না। তখন একে হাতে অন করে দিতে হয়।
ফিউজ এবং সার্কিট ব্রেকারের মাঝে পার্থক্য:
১। ফিউজ কেবলমাত্র অস্বাভাবিক অবস্থায় কাজ করে, কিন্তু সার্কিট ব্রেকার স্বাভাবিক এবং অস্বাভাবিক উভয় অবস্থায় কাজ করে সার্কিটসহ বৈদ্যুতিক যন্ত্রপাতি রক্ষা করে।
২। ফিউজ তার ক্ষতিগ্রস্ত হলেও নতুন লাগিয়ে আবার ব্যবহার করা যায়, কিন্তু সার্কিট ব্রেকার বার বার ব্যবহার করা যায় না। কেবল মাত্র সার্কিট ব্রেকার নির্মাতার দ্বারা ঘোষিত সংখ্যক বার ব্যবহার করা যায়।
৩। ফিউজ কেবমাত্র নিম্ন ও মাঝারি ভােল্টেজ গ্রেডেই ব্যবহৃত হয়, কিন্তু সার্কিট ব্রেকার সব ধরনের ভােল্টেজ গ্রেডই ব্যবহার করা যায়।
৪। ফিউজ শুধুমাত্র রক্ষণ যন্ত্র হিসেবেই ব্যবহার করা যায়, কিন্তু সার্কিট ব্রেকার রক্ষণ যন্ত্র সেই সাথে নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবেও ব্যবহৃত হয়।
৫। ফিউজ সুইচ হিসেবে কাজ করতে পারে না, কিন্তু সার্কিট ব্রেকার সুইচ হিসেবেও কাজ করে।
৬।সার্কিট ব্রেকারকে যথাযথ অপারেশনের জন্য পরীক্ষা করা যেতে পারে,সত্যিকার অর্থে কোনও ফিউজ পরীক্ষা করার জন্য, প্রক্রিয়াটিতে এটি ধ্বংস করা প্রয়োজন,এটি একটি কোরবানি যন্ত্র।
৭।একটি সার্কিট ব্রেকার গ্রাউন্ড ফল্ট সুরক্ষা প্রদান করতে পারে, একটি ফিউজ পারে না।
৮।একটি ফিউজ চৌম্বকীয় সুরক্ষা দেয় না, কেবল তাপীয়।একটি সার্কিট ব্রেকারের দ্বৈত ট্রিপ-কার্ভ বৈশিষ্ট্যটি ফিউজের তুলনায় তাদের অনন্য করে তোলে।
إرسال تعليق