পিএলসি কি?পিএলসির বৈশিষ্টসমূহ,পিএলসির প্রয়ােগক্ষেত্ৰসমূহ | What is PLC? Features of PLC, Applications of PLC

Programable logic Controller-কে সংক্ষেপে PLC করা হয়। পিএলসি হলাে মাইক্রোপ্রসেসরের বেসড বা ভিত্তিক কন্ট্রোলার। একে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে শুধুমাত্র একজন কম্পিউটার প্রােগ্রামার সঠিক ভাবে এর প্রোগ্রামের পরিবর্তন করতে পারবে বা একে প্রোগ্রাম করতে পারবে। অর্থাৎ, PLC-তে পূর্ব থেকেই সাধারণভাবে কিছু প্রােগ্রাম ঢুকানাে থাকে। PLC হল কম্পিউটারের মতই, কিন্তু কম্পিউটার ব্যবহৃত হয় Calculation এবং Display task-এর জন্য। অন্যদিকে, PLC ব্যবহৃত হয় Control task এবং Industrial environment-এর জন্য ! এটি দামে সস্তা এবং Control system-এর জন্য অত্যন্ত প্রয়ােজনীয়।

প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার (PLC):প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার (Programable Logic Controller-PLC) হল মাইক্রোপ্রসেসর বেসড কন্ট্রোলার, যাতে প্রােগ্রামেবল মেমরি থাকে এবং উক্ত মেমােরিতে Instruction, logic, sequencing, timing, counting, arithmetic ইত্যাদি ফাংশন থাকে, যা দ্বারা মেশিন ও বিভিন্ন ডিভাইস কন্ট্রোল করা যায়। পিএলসি ব্যবহৃত হয় কন্ট্রোল টাস্কের জন্য এবং এটি ইন্ডাস্ট্রিয়াল এনয়রনমেন্টের সাথে নিজেকে মানিয়ে নেয়। মেশিন প্রসেস নিয়ন্ত্রণ করতে পিএলসি-এর আউটপুটসমূহ ব্যবহৃত হয়।
 
প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার (PLC)

                                  
অর্থাৎ সহজভাবে বলতে গেলে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার বা সংক্ষেপে পিএলসি হল শিল্প নিয়ন্ত্রণ সিস্টেমের জন্য ব্যবহৃত একটি বিশেষ কম্পিউটার ডিভাইস।

PLC এর অনেক বৈশিষ্টের মধ্যে কিছু তুলে ধরা হল :

০১।PLC-তে একাধিক ইনপুট এবং আউটপুট থাকে। ইনপুট হিসাবে বিভিন্ন ধরনের সুইচ, ট্রান্সডিউসারের আউটপুট ইত্যাদি ব্যবহৃত হয়। মেশিন প্রসেস নিয়ন্ত্রণ করার জন্য PLC-এর আউটপুটসমূহ ব্যবহৃত হয়।

০২।PLC এর এর অপারেশন পরিবর্তনযােগ্য। 

০৩। PLC তে প্রসেসিং ইলিমেন্ট ব্যবহৃত হয়। 

৪। ইনপুট এবং আউটপুট সিগন্যালসমূহ PLC হতে আইসােলেটেড থাকে, যাতে ইলেকট্রিক্যাল দুর্ঘটনায় PLC নষ্ট না হয়। 

৫। হালকা ও দামে বেশ সস্তা। 

৬। অধিক বিশ্বস্ততা।

পি.এল.সি-এর উদ্দেশ্য (Purpose of PLC): ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টে PLC এর ব্যাপক চাহিদা রয়েছে। নিচে এর উদ্দেশ্য দেয়া হলঃ


(ক) সাধারণ পদ্ধতিতে Wiring ব্যবহার করা হয় কিন্তু পিএলসিতে Wiring এর পরিবর্তে Program Instruction ব্যবহার করা হয় আর যেহেতু Program Instruction পরিবর্তন করা খুব সহজ তাই ঝামেলা কম।

(খ) PLC দ্বারা কোনাে Device-কে কম খরচেও দক্ষতার সাথে Control করা যায়।

(গ) তাপমাত্রা, humidity, নয়েজ ইত্যাদি PLC-কে তেমন একটা প্রভাবিত করতে পারে না।

(ঘ) ইনপুট ও আউটপুট ইন্টারফেসিং কন্ট্রোলারের মধ্যে সম্পূর্ণ হয়।

(ঙ) PLC-তে Program লেখা ও বুঝা অত্যন্ত সহজ। কারণ, এখানে logic এবং switching Operation নিয়ে কাজ করা হয়। 

(চ) বিভিন্ন ধরনের Stepper motor,servo motor,induction motor,automatic door control, relays, solenoid valves, lift, conveyor belt ইত্যাদি কাজে PLC ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। 

(ছ) প্রােগ্রাম লেখা সহজ বিধায় স্বল্প খরচে, স্বল্প সময়ে ছােট থেকে বড় যেকোন ইন্ডাস্ট্রিয়াল এনভিরনমেন্টে কন্ট্রোলার হিসাবে PLC একমাত্র মডার্ন হাতিয়ার হিসাবে বিবেচিত হচ্ছে।


PLC এর প্রয়ােগক্ষেত্ৰসমূহ হল:

(ক) ম্যানুফ্যাকচারিং সিস্টেমে অটোমেটিক কন্ট্রোল।

(খ) বােতলজাত দ্রব্য প্রস্তুতকরণে।

(গ) ব্রিউয়িং ইন্ডাস্ট্রি।

(ঘ) সি.এন.সি মেশিন কন্ট্রোল।          


পিএলসি কন্ট্রোলড সি.এন.সি মেশিন
                                    

(ঙ) লিফট ও হয়েস্ট কন্ট্রোল ।

(চ) হিট ওয়াটার ও গ্যাস কন্ট্রোল সিস্টেম। 

(ছ) ইলেকট্রিক ট্রেন সিস্টেম।
                                                                                      
(জ) ট্রাফিক কন্ট্রোল । 

(ঝ) টায়ার ম্যানুফ্যাকচারিং।

(ঞ) নেভিগেশন সিস্টেম।

(ট) নিরাপত্তা ব্যবস্থা। 

(ঠ) টেম্পারেচার, নয়েজ, হিউমিডিটি কন্ট্রোল (Temperature, noise, humidity control) সার্কিট ইত্যাদি।

অর্থাৎ বর্তমান যুগে কন্ট্রোল বলতে মোটামুটি PLC কন্ট্রোলই বুঝায় কারণ এইটা অনেক বিস্তৃত। 


0/Post a Comment/Comments

أحدث أقدم